লুঙ্গি ও পারফিউম যখন উপহার।
আগের দিন একটি পার্সেল হাতে পেয়েছে সুজন।প্রথমে অবাকই হয়েছিলো যে পাঠিয়েছে তার নাম দেখে। স্পষ্ট করে লেখা তার নাম। শেফালী, যে ছিলো তারুণ্যের প্রথম প্রেম।যাকে নীয়ে প্রচুর স্বপ্ন দেখতো সুজন। যার সাথে সময় কাটাতে গিয়ে ভুলে যেত সময়ের কথা। আনকমন কিছু পাঠাবে এটা নিশ্চিত সে। কাম্পাসে যখন শেফালীর প্রথম গিফট পায় সেটাতে ছিলো সেভিং ক্রিম,ব্রাশ এবং রেজর আর টপ লেভেল পারফিউম।আজ নিশ্চয় সে রকমই কিছু একটা পাবে সুজন।লুঙ্গি না প্যান্ট না অন্য কিছু ভাবছে....
ছোট ভাগ্নের চিৎকার শুনে চিন্তার রাজ্যে ছেদ পড়ে সুজনের।
মামা, আমাদের ঈদ্গাও তো সবচেয়ে বড় তাই না।(ভাগ্নে বোঝাতে চেয়েছে বিশ্বের সবচেয়ে বড়)
সুজন বলল "কেন মামা তোমার এরকম মনে হলো?"
দেখ না কোটি কোটি মানুষ এক সাথে নামাজ পড়ে। (ভাগ্নের জ্ঞানের সীমাবদ্ধতার কারনে হাজার হাজার মানুষ কে বলছে কোটি কোটি।)
সুজন ভাগ্নে কে জ্ঞান বিতরনে মক্ষম সুযোগ টা কেন লাগাচ্ছেনা কিছু বোঝা যাচ্ছেনা।অন্য সময় হলে ক্লাশ নেওয়া শুরু করে দিত। মনে মনে ভাবছে কি বলতো।
বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতঃ
আগে জানতো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোয়ালাকিয়ায়।এখন কি হয়?বেশ ক'বছর আগে সেখানে বোমা হামলায় বেশ কয়জন নিহত হবার পর মনে হয় আগের তুলনায় নামাজ আদায় করা মুসুল্লিদের সংখ্যা কমে গেছে।ঈমাম নিয়োগ নীয়ে ঝামেলাও এর জন্য অনেকটা দায়ী।কিশোরগঞ্জ জেলা শহরের পুর্ব প্রান্তে অবস্তিত বাংলাদেশের শুধু না এই উপমহাদেশের সবচেয় বড় ও ইতিহাস খ্যাত শোয়াকিয়া ঈদ্গাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদ্গাহ ময়দানটি পরিনত হয়ে উঠেছে একটি ইতিহাস বিখ্যাত স্থানে।বাংলাদেশে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে।
দিল্লি জামে মসজিদ ,ভারতঃ
হিন্দুপ্রধান দেশ হলেও ভারতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠির বসবাস। ভারতের দিল্লি জামে মসজিদ স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের দিন সকাল থেকে মুসল্লিরা এসে এই মসজিদে জমায়েত হয়।আস্তে আস্তে জনসমুদ্রে পরিণত হয় দিল্লির জামা মসজিদ।
দোহা মসজিদ,কাতারঃ
কাতারের দোহা মসজিদে শুধু ঈদের বড় জামাতই হয় না বরং এখানে শিশু থেকে শুরু করে সবাই ঈদের আনন্দে শামিল হয় লাল-নীল বেলুন হাতে।
ভাগ্নের ঝাকুনিতে সম্ভিত ফিরে পেল সুজন । দ্রুত শেফালীর দেওয়া pure cotton striped white lungi (পিওর কটন স্ট্রাপড সাদা লুঙ্গি) সাদা পাঞ্জাবী ও সৌদি আরব থেকে পাঠানো টুপি পড়ে নিলো।আর সেসাথে ভাগ্নের শরীরেও মেখে দিলো ১০০% হালাল সুভাসিত আতর।আর দ্রুত রওনা দিলো ঈদগাহের দিকে।

No comments:
Post a Comment