Saturday, June 30, 2018

পিওর কটন চেক লুঙ্গি।





দাম: ৩৯৫ টাকা
কোড: L 003

পণ্যের বিবরণ
ফেব্রিক: ১০০% পিওর কটন, মার্সলাইস করা
কাজের ধরন: চেক
টাইপ: সেলাই-সহ
সাইজ: সাড়ে ৫ হাত
কখন পরবেন: যেকোনো সময়ে পরা যাবে
পরিষ্কার পদ্ধতি: হ্যান্ডওয়াশ

দাম পরিশোধ পদ্ধতি: ক্যাশ অন ডেলিভারি
বিকাশ:
অর্ডার দিতে ইনবক্স করুন অথবা ফোন করুন: 

পার্সেল প্রতি ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে ৫০ টাকা; ঢাকার বাইরে ১০০ টাকা

Friday, June 22, 2018

বাংলাদেশের লুঙ্গির ইতিকথা। ( The myths of the Bangladeshi lungi )

Bangladeshi lungi

 

লুঙ্গি বাংলাদেশীদের জন্য আরাম দায়ক পোষাক।


লুঙ্গি দেহের কোমর থেকে পা পর্যন্ত পরার একধরনের আরাম দায়ক পোষাক।ভারত, বাংলাদেশ, শ্রীলংকা এবং মায়ানমারে এর প্রচলন দেখা যায়।মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের প্রধান পোষাক হিসাবে বিবেচিত হয়।এছাড়া ইন্দোনেশিয়াতেও এর প্রচলন দেখা যায়।

লুঙ্গি অথবা লোঙ্গাই মায়ানমারের জাতীয় পোষাক হিসেবে স্বীকৃত।


লুঙ্গির উৎপত্তিঃ

বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ ভারতের রাজ্য তামিলনাড়ু।ভারতের ২৮টি অংগ রাজ্যের একটি অন্যতম রাজ্য। ভেস্তি নামক এক ধরনের পোষাককে আদিপিতা বলে মনে করা হয়।কথিত আছে যে ভারতের তামিলনাড়ু রাজ্যের জেলেদের হাত ধরেই এই পোশাকের উথথান ঘটে।


বাংলাদেশের প্রধান পোষাক লুঙ্গিঃ

বাংলাদেশের আপামর জনগনের প্রধান পোশাক হচ্ছে এই লুঙ্গি।সকল সম্প্রদায়ের লোকের মাঝে বিশেষ করে পরুষ মানুষের প্রতিদিন ব্যাবহারের পোশাক হচ্ছে এটি।বিভিন্ন উৎসব বিশেষ করে ঈদ,বাংলা নববর্ষ পালন এমনিকি বিয়ে শাদীতেও এই পোষাক উপহার দেওয়ার রেওয়াজ প্রচলিত আছে।যদিও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপজাতীয় মহিলারা লুঙ্গির মত দেখতে একই রকম একটি পোষাক পরিধান করেন, তবে বাঙালি মহিলারা লুঙ্গি পরিধান করেন না। বাংলাদেশে ধীরে ধীরে লুঙ্গির ব্যবহার কমে আসছে, কিন্তু তা এখনও বাংলাদেশের অধিকাংশ পুরুষের পরিচ্ছেদ এই পোষাক বিশেষ করে আরামদায়ক সাদা পিওর কটন লুঙ্গি সবার পছন্দের।

দক্ষিন ভারতের লুঙ্গিঃ

কেরালায় লুঙ্গি পুরুষ ও মহিলা উভয়েই পরে থাকেন। এই পোষাককে সাধারনতঃ দিনমজুরদের পোশাক হিসেবে বিবেচনা করা হয়। এখানে লুঙ্গি সাধারণতঃ রঙ্গিন এবং বিভিন্ন নকশা করা থাকে। সাদা রঙের নকশা ছাড়া লুঙ্গির সংস্করণকে মুন্ডু নামে ডাকা হয়। কোন অনুষ্ঠানের (যেমনঃ বিয়ে) ক্ষেত্রে, মুন্ডুতে কখনো কখনো সোনালি সুতায় এমব্রয়ডারি করা থাকে যা কাসাভু নামে পরিচিত। লুঙ্গি সাধারণতঃ বিয়ে বা অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে পরা হয় না। জাফরান রঙের মুন্ডু কাভি মুন্ডু নামে পরিচিত।

কেরালায় (ভারতের) অধিবাসীরা সাধারণতঃ তাদের এই পোষাক গুটিয়ে পরেন। কাপড়ের নিচের অংশ ভাজ করে গুটিয়ে তুলে আবার কোমরে বাঁধা হয়। এভাবে পরলে মুন্ডু বা লুঙ্গি দিয়ে কোমর থেকে হাটু পর্যন্ত ঢাকা থাকে। এ ধরনের কাপড় পরা অনেকটা ভাঁজ ছাড়া স্কটল্যান্ডের স্থানীয় ঘাগড়ার মত দেখা যায়।

মায়ানমারের জাতীয় পোষাক লুঙ্গিঃ

মায়ানমারে বার্মিজ ভাষায় লুঙ্গিকে লোঙ্গাই বলে ডাকা হয়। পুরুষের জন্য এটি ঘর থেকে কাজে জীবনের সর্বত্রই ব্যবহৃত হয়। সাধারণতঃ শুধু সৈনিকগণ পায়জামা পরেন এবং যে সকল যুবক পাশ্চাত্য চিন্তাধারায় মত্ত তারা বাড়িতে লোঙ্গাই পরে থাকেন। মহিলাদের জন্য এটি তামাইন (htamain) হিসেবে পরিচিত, যা খুবই জনপ্রিয়। বিভিন্ন সুতায় বোনা যেমন সুতি এবং সিল্কের লুঙ্গি বিভিন্ন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সময়ে পরিধান করা হয়।

সোমালিয়ায় ব্যবহ্রত লুঙ্গিঃ

সোমালিয়ায় মা' আউইস এর হুস গুনতি পুরুষদের পরিধেয়। এটি বয়োজ্জ্যেষ্ঠ পুরুষই বেশি পরে থাকেন যারা সাথে কুফি বারাওয়ে পরেন, এটি সাধারণতঃ অনেক সোমালীয় পরিধান করেন যখন বাড়ীতে অবসর সময় কাটান। এ পোষাকের ঐতিহ্যবাহী রঙ হচ্ছে সাদা নকশা ছাড়া, কিন্তু এশিয়ার প্রভাবে এবং সোমালিয়া মসলা রপ্তানীর পথিমধ্যে হওয়ায় এশিয়া বণিকদের ব্যবহৃত রঙ্গিন লুঙ্গির সাথে এ দেশের মানুষের পরিচয় ঘটে।


Wednesday, June 20, 2018

বিশ্বের বড় ঈদ জামাত।(The world's largest Eid congregation)



লুঙ্গি ও পারফিউম  যখন উপহার।


আগের দিন একটি পার্সেল হাতে পেয়েছে সুজন।প্রথমে অবাকই হয়েছিলো যে পাঠিয়েছে তার নাম দেখে। স্পষ্ট করে লেখা তার নাম। শেফালী, যে ছিলো তারুণ্যের প্রথম প্রেম।যাকে নীয়ে প্রচুর স্বপ্ন দেখতো সুজন। যার সাথে সময় কাটাতে গিয়ে ভুলে যেত সময়ের কথা। আনকমন কিছু পাঠাবে এটা নিশ্চিত সে। কাম্পাসে যখন শেফালীর প্রথম গিফট পায় সেটাতে ছিলো সেভিং ক্রিম,ব্রাশ এবং রেজর আর টপ লেভেল পারফিউম।আজ নিশ্চয় সে রকমই কিছু একটা পাবে সুজন।লুঙ্গি না প্যান্ট না অন্য কিছু ভাবছে....

ছোট ভাগ্নের চিৎকার শুনে চিন্তার রাজ্যে ছেদ পড়ে সুজনের।

মামা, আমাদের ঈদ্গাও তো সবচেয়ে বড় তাই না।(ভাগ্নে বোঝাতে চেয়েছে বিশ্বের সবচেয়ে বড়)
সুজন বলল "কেন মামা তোমার এরকম মনে হলো?"
দেখ না কোটি কোটি মানুষ এক সাথে নামাজ পড়ে। (ভাগ্নের জ্ঞানের সীমাবদ্ধতার কারনে হাজার হাজার মানুষ কে বলছে কোটি কোটি।)

সুজন ভাগ্নে কে জ্ঞান বিতরনে মক্ষম সুযোগ টা কেন লাগাচ্ছেনা কিছু বোঝা যাচ্ছেনা।অন্য সময় হলে ক্লাশ নেওয়া শুরু করে দিত। মনে মনে ভাবছে কি বলতো।

বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতঃ
আগে জানতো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোয়ালাকিয়ায়।এখন কি হয়?বেশ ক'বছর আগে সেখানে বোমা হামলায় বেশ কয়জন নিহত হবার পর মনে হয় আগের তুলনায় নামাজ আদায় করা মুসুল্লিদের সংখ্যা কমে গেছে।ঈমাম নিয়োগ নীয়ে ঝামেলাও এর জন্য অনেকটা দায়ী।কিশোরগঞ্জ  জেলা শহরের পুর্ব প্রান্তে অবস্তিত বাংলাদেশের শুধু না এই উপমহাদেশের সবচেয় বড় ও ইতিহাস খ্যাত শোয়াকিয়া ঈদ্গাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদ্গাহ ময়দানটি পরিনত হয়ে উঠেছে একটি ইতিহাস বিখ্যাত স্থানে।বাংলাদেশে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে।

দিল্লি জামে মসজিদ ,ভারতঃ
হিন্দুপ্রধান দেশ হলেও ভারতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠির বসবাস। ভারতের দিল্লি জামে মসজিদ স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের দিন সকাল থেকে মুসল্লিরা এসে এই মসজিদে জমায়েত হয়।আস্তে আস্তে জনসমুদ্রে পরিণত হয় দিল্লির জামা মসজিদ।

দোহা মসজিদ,কাতারঃ
কাতারের দোহা মসজিদে শুধু ঈদের বড় জামাতই হয় না বরং এখানে শিশু থেকে শুরু করে সবাই ঈদের আনন্দে শামিল হয় লাল-নীল বেলুন হাতে।

ভাগ্নের ঝাকুনিতে সম্ভিত ফিরে পেল সুজন । দ্রুত শেফালীর দেওয়া pure cotton striped white lungi (পিওর কটন স্ট্রাপড সাদা লুঙ্গি)  সাদা পাঞ্জাবী ও সৌদি আরব থেকে পাঠানো টুপি পড়ে নিলো।আর সেসাথে ভাগ্নের শরীরেও মেখে দিলো ১০০% হালাল সুভাসিত আতর।আর দ্রুত রওনা দিলো ঈদগাহের দিকে।

Tuesday, June 19, 2018

বাংলাদেশের লুঙ্গি যাচ্ছে ২০ টির অধিক দেশে (Bangladeshi Lungi )

power lume
electrict power lume

 

Bangladeshi lungi is going on in more than 20 countries.


আমরা দিন দিন যতই আধুনিক হই না কেন কিছু কিছু পুরাতন ভালোলাগা ভালবাসা থেকেই যায়। তেমনি একটি ভালোবাসা আছে আমাদের লুঙ্গির প্রতি। লুঙ্গি(lungi ) বাঙ্গালীদের কাছে একটি প্রিয় ও ঐতিয্যবাহী একটি পোশাক। এই পোষাক পড়তে ভালো বাসেনা এমন লোক বাংলাদেশে খুজে পাওয়া যাবেনা। দেশে এবং দেশের বাইরে যেখানেই থাকুক না কেন লুঙ্গি তাদের চাই ই চাই। বাংলাদেশে লুঙ্গি উৎপাদনে প্রসিদ্ধ চারটি জেলা হলো সিরাজগঞ্জ,পাবনা,টাঙ্গাইল ও নরসিংদী। আর এই চার জেলার উৎপাদিত পন্য এখন দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে ২৫টি দেশে। প্রায় আড়াই কোটি পিস লুঙ্গি রফতানি হচ্ছেে এসব দেশে। আর এতে করে বছরে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা আয় হচ্ছে।

দুনিয়াতে এমন কোন দেশ নেই যেখানে বাংলাদেশীরা নেই। বিশেষ করে মধ্যপ্রাচ্যে রয়েছে আমাদের বিশাল শ্রমবাজার।তাদের চাহিদা পূরণ করতেই মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহারাইন, দুবাই, ইরাক, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ২৫ দেশে লুঙ্গি রফতানি হচ্ছে। এসব দেশে বসবাসকারী বাঙালিরাই মূলত এ লুঙ্গির ক্রেতা। ইন্দোনেশিয়াসহ অনেক দেশের লোকজন শখ করে এ দেশের এই আরাম দায়ক পোষাকটি কিনেন।

আমাদের দেশে বিদ্যুৎ চালিত পাওয়ার লুমের আগমন ১৯৯৮ সালের দিকে। বর্তমানে এ ধরনের (electrict power lume)তাঁতে ৯০ শতাংশ লুঙ্গি তৈরি হচ্ছে। এ ছাড়া প্রচলিত তাঁত ও পিটলুমে লুঙ্গি তৈরি হচ্ছে। পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নরসিংদীর ছোট-বড় মিলিয়ে লুঙ্গি প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সোয়া এক লাখ উপরে। লুঙ্গিবাজার ও তেমনি একটি লুঙ্গি প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান।

একসময় নামে-বেনামে বিক্রি হওয়া লুঙ্গি এখন পরিচিতি পাচ্ছে নিজস্ব ব্র্যান্ডে। মান ভেদে প্রতিটি লুঙ্গি ৩৫০ থেকে ৭০০০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো ডিজাইন,সুতা ভালো এবং আরাম দায়ক ( comfortable )হবার  কারণে বাংলাদেশের লুঙ্গির দিকে নজর এখন বিদেশিদেরও। বাংলাদেশি লুঙ্গির বড় ক্রেতা ভারতীয় ব্যবসায়ীরা। তারা বাংলাদেশ থেকে লুঙ্গি নিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে প্রতি পিস এক হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করছেন।

শাহজাদপুরের পাইকারি কাপড় ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, ভারতীয় ব্যবসায়ীরা সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুর; পাবনার আতাইকুলা, টাঙ্গাইলের করটিয়া ও নরসিংদীর বাবুরহাট থেকে প্রতি সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার কাপড় কিনে নিয়ে যাচ্ছে। এতে এ অঞ্চলের তাঁতশিল্প প্রাণ ফিরে পেয়েছে।আর যোগাযোগ ব্যবস্থা ভাল হবার কারনে তিনিও পন্য নীয়ে যাচ্চেন উত্তরাঞ্চলসহ সব বড় শহরে। তার মত অনেকই একভাবে সারা বাংলাদেশে ব্যবসা করছেন। ফলে অতীতে মন্দা ভাব কেটে যাচ্ছে।

সরকারী সাহায্য ও সহযোগীতা পেলে পোষাক শিল্পের মত লুঙ্গি রপ্তানী করেও প্রচুর ডলার আয় করা সম্ভব হবে।


পিওর কটন সাদা চেক লুঙ্গি।


pure cotton white lungi